tripura-365-logo
Test Run

ত্রিপুরা ৩৬৫

Event

Event
tripura-365-logo

Tripura 365 is a dynamic and trusted Indian news website that brings you the latest and most relevant news from the vibrant state of Tripura.

Quick Links

National Portal of India
Government of Tripura
MyGov
Incredible India
ICA Tripura

Categories

  • পুর পরিক্রমা
  • পশ্চিমবঙ্গ
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • বিদেশ
  • খেলাধূলা
  • বিনোদন
  • দেশ
  • স্বাস্থ্য ও জীবনচর্যা

Contact Us

Emailtripura365.agt@gmail.compriyankumodak.agt25@gmail.com
WhatsApp+91 92337 49847
AddressAD Nagar, Agartala, 799003

© 2026 Tripura 365. All rights reserved.

Privacy PolicyTerms of ServiceAdvertise with Us
Back to Home

স্বাস্থ্য ও জীবনচর্যা

7 Articles

Featured Story

সোয়াইন ফ্লুতে আক্রান্ত ১,৩৪৯
স্বাস্থ্য ও জীবনচর্যাFeatured

সোয়াইন ফ্লুতে আক্রান্ত ১,৩৪৯

August 21st, 2026

দিল্লিতে হুড়মুড় করে বাড়ছে এইচ১এন১ ভাইরাসে (সোয়াইন ফ্লু) আক্রান্তের সংখ্যা। বাতাসের অতিরিক্ত আর্দ্রতা এবং খামখেয়ালি আবহাওয়ার পরিবর্তনের কারণেই শ্বাসযন্ত্রে সংক্রমিতের সংখ্যা বাড়ছে বলে দাবি বিশেষজ্ঞ চিকিৎসকদের। সরকরি হিসাবে, রাজধানীতে বর্তমানে সোয়াইন ফুল্তে আক্রান্তের সংখ্যা ১,৩৪৯। গত বছরের তুলনায় সংখ্যাটা অনেকটাই বেশি।সোয়াইন ফ্লুতে আক্রান্তের হঠাৎ জ্বর, শুকনো কাশি, গোটা শরীরে ব্যথা, মাথাযন্ত্রণা, গলা ব্যথা, কাঁপুনি ও ক্লান্তির মতো উপসর্গ দেখা দেয়। কিছুক্ষেত্রে রোগীর শ্বাসকষ্টও হতে পারে। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়াতেই এই সমস্যা বাড়ে। চিকিৎসকরা জানাচ্ছেন, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, একটানা অধিক মাত্রায় জ্বর, ভুল বকা, ঠোঁট নীল হয়ে যাওয়ার মতো উপসর্গ দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বয়স্ক ব্যক্তি, ছোট শিশু, গর্ভবতী মহিলা এবং অসুস্থ ব্যক্তিদের মতো ঝুঁকিপূর্ণ রোগীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।বিশেষজ্ঞদের পরামর্শ, শ্বাসযন্ত্রের সংক্রমণ এড়াতে হাত সব সময় পরিষ্কার রাখতে হবে। যাতে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য কাশি বা হাঁচির সময় শিষ্টাচার মেনে রুমাল বা মাস্ক ব্যবহারে আড়াল করতে হবে। অসুস্থ অবস্থায় অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলে এবং উপসর্গ গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। উল্লেখ্য, গত বছর একই সময়ে যেখানে এইচ১এন১-এ আক্রান্তের সংখ্যা ছিল ২২৯, সেখানে এই বছর এখন পর্যন্ত দিল্লিতে ১,৩৪৯ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। বর্ষাকালে শ্বাসতন্ত্রের সংক্রমণের প্রকোপ এমনিতেই বেড়ে যায়। তখনই সোওয়ানই ফ্লুতে আক্রান্তের এই উল্লেখযোগ্য বৃদ্ধিতে চিন্তা বাড়ছে প্রশাসনের।রাজধানীর একটানা আর্দ্র আবহাওয়ার জেরেই সংক্রমণ বিপজ্জনক হারে বাড়ছে। এই অবস্থায় হাত পরিষ্কার রাখা, কাশি বা হাঁচির সময় শিষ্টাচার মেনে চলার পাশাপাশি আগেভাগে ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়ারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়াও উপসর্গ দেখা দিলে বাড়িতে থেকে চিকিৎসার কথাও বলছেন তাঁরা। এর ফলে রোগী নিজে যেমন দ্রুত সেরে উঠবেন, অন্যদিকে সহনাগরিকদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়বে না।

Latest Stories

ফের কোভিড আতঙ্ক, অন্ধ্রে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট
স্বাস্থ্য ও জীবনচর্যা
July 19th, 2026

ফের কোভিড আতঙ্ক, অন্ধ্রে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট

Read Article
ভারতে ইবোলা আতঙ্ক! উগান্ডা ফেরত মহিলার শরীরে সংক্রমণের লক্ষণ
স্বাস্থ্য ও জীবনচর্যা
May 27th, 2026

ভারতে ইবোলা আতঙ্ক! উগান্ডা ফেরত মহিলার শরীরে সংক্রমণের লক্ষণ

Read Article
প্রস্রাবের কড়া গন্ধ শুধুই কি ডায়াবিটিসের লক্ষণ?
স্বাস্থ্য ও জীবনচর্যা
May 17th, 2026

প্রস্রাবের কড়া গন্ধ শুধুই কি ডায়াবিটিসের লক্ষণ?

Read Article
ডাবের জলে এই ফলের রস মিশিয়ে খেলেই নিমেষে চাঙ্গা হবে শরীর
স্বাস্থ্য ও জীবনচর্যা
March 20th, 2026

ডাবের জলে এই ফলের রস মিশিয়ে খেলেই নিমেষে চাঙ্গা হবে শরীর

Read Article
বেশি বিট খাওয়া বিপজ্জনক? কী ধরনের সমস্যা হতে পারে?
স্বাস্থ্য ও জীবনচর্যা
February 10th, 2026

বেশি বিট খাওয়া বিপজ্জনক? কী ধরনের সমস্যা হতে পারে?

Read Article
নিপা-যুদ্ধে বড় মোড়, অক্সফোর্ডে শুরু ভ্যাকসিনের প্রথম হিউম্যান ট্রায়াল
স্বাস্থ্য ও জীবনচর্যা
January 27th, 2026

নিপা-যুদ্ধে বড় মোড়, অক্সফোর্ডে শুরু ভ্যাকসিনের প্রথম হিউম্যান ট্রায়াল

Read Article