দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রীর পুরোহিত্তে মুখ্যমন্ত্রী ও প্রদ্যুত কিশোর দেববর্মনের বৈঠক, উপস্থিত ছিলেন সম্বিত পাত্রা।। ছবি/৩৬৫, নিউ দিল্লি, ৪/৯/২০২৬
শহর লাগোয়া এয়ারপোর্ট রোডে স্থিত ভারতরত্ন সংঘের দুর্গোৎসবের মন্ডপ পরিকল্পনা ও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার।। ছবি/৩৬৫, আগরতলা, ৪/৯/২০২৬
পুর নিগমের 18 নং ওয়ার্ডের অন্তর্গত রামঠাকুর লেনে নতুন জলাশয় উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।। ছবি/৩৬৫, আগরতলা, ৪/৯/২০২৬
পুরাতন মোটরস্ট্যান্ড এলাকা ও নব নির্মিত শপিং মল পরিদর্শনে মেয়র দীপক মজুমদার।। ছবি/৩৬৫, আগরতলা ,৩/৯/২০২৬
রাজ্যের বায়োটেকনোলজি কাউন্সিল ও বায়োটেকনোলজি ডিরেক্টরেটের যৌথ ব্যবস্থাপনায় “Tech-Talk: Meet the Scholar” নামে একটি নতুন উদ্যোগ শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে এই কর্মসূচির উদ্বোধন করে ভাষণ দিচ্ছেন বিজ্ঞান ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।। ছবি /৩৬৫, আগরতলা, ৩/৯/২০২৬
টেকনো কলেজ আয়োজিত আগাম ৬. ০ অনুষ্ঠানে উপস্থিত রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।। ছবি /৩৬৫, আগরতলা, ৩/৯/২০২৬
কৈলাশহরে ঊনকোটি জেলা কার্যালয়ে আয়োজিত বৈঠকে উপস্থিত বিধায়ক ভগবান দাস।। ছবি/৩৬৫, আগরতলা, ৩/৯/২০২৬
বুধবার বিজেপির দলীয় কার্যালয় আয়োজিত সাংগঠনিক বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ কে সংবর্ধনা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।। ছবি /৩৬৫, আগরতলা, ২/৯/২০২৬
বেশি বিট খাওয়া বিপজ্জনক? কী ধরনের সমস্যা হতে পারে?
1002 views
T
Tripura 365
Editorial Team
সমাজমাধ্যম খুললেই এখন শুধু বিটের জয়জয়কার। কেউ বিট মাখছেন, তো কেউ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বিটের রস খাচ্ছেন। অভিনেত্রী আলিয়া ভট্ট, করিনা কাপুরের মতো তারকারা তো বটেই, সাধারণ মানুষও এই হুজুগে গা ভাসিয়েছেন। পুষ্টিবিদরা বলছেন, বিটের রস এমনিতে উপকারী। বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বিটে। এ ছাড়া বিটে ক্যালোরির পরিমাণও কম। তবে বেশি খেলেই বিপদ। কী কী সমস্যা হতে পারে বিট খেলে?
১) ক্যান্সার হতে পারে
বিটে নাইট্রেট রয়েছে অনেকটা পরিমাণে। যা সাধারণত রক্ত সঞ্চালন বাড়িয়ে তুলতে সাহায্য করে। কিন্তু এই নাইট্রেটের আবার একটি পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। অতিরিক্ত পরিমাণে এই উপাদানটি শরীরে প্রবেশ করলে তা পাকস্থলীর মধ্যে থাকা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। গবেষণায় দেখা গিয়েছে, এই যৌগটির সঙ্গে ক্যান্সারের যোগ থাকলেও থাকতে পারে।
২) কিডনিতে পাথর জমার আশঙ্কাও থাকে
যে সব সব্জিতে অক্সালেটের পরিমাণ বেশি, সেগুলি ক্যালশিয়ামের সঙ্গে সহজেই জোট বেঁধে ক্যালশিয়াম অক্সালেট ক্রিস্টাল তৈরি করে ফেলতে পারে। পরবর্তীকালে এই ক্রিস্টালগুলি কিডনিতে পাথরের আকারে জমতে শুরু করে। বিটেও অক্সালেটের পরিমাণ বেশি। তাই বেশি খেলে কিডনিতে স্টোন হওয়ার ঝুঁকি থেকেই যায়।
৩) রক্তচাপ কমে যেতে পারে
বিটের মধ্যে থাকা নাইট্রেট নামক উপাদানটি আবার রক্তচাপ স্বাভাবিক রাখে। একইসঙ্গে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে এবং ব্লাড ভেসেলের যত্ন নিতেও সাহায্য করে। কিন্তু যাঁদের রক্তচাপ এমনিতেই কম, তাঁরা অতিরিক্ত বিট না খেলেই ভালো। খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে।