tripura-365-logo
Test Run

ত্রিপুরা ৩৬৫

Event

Event
tripura-365-logo

Tripura 365 is a dynamic and trusted Indian news website that brings you the latest and most relevant news from the vibrant state of Tripura.

Quick Links

National Portal of India
Government of Tripura
MyGov
Incredible India
ICA Tripura

Categories

  • পুর পরিক্রমা
  • পশ্চিমবঙ্গ
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • বিদেশ
  • খেলাধূলা
  • বিনোদন
  • দেশ
  • স্বাস্থ্য ও জীবনচর্যা

Contact Us

Emailtripura365.agt@gmail.compriyankumodak.agt25@gmail.com
WhatsApp+91 92337 49847
AddressAD Nagar, Agartala, 799003

© 2026 Tripura 365. All rights reserved.

Privacy PolicyTerms of ServiceAdvertise with Us
Back to Home

দেশ

10 Articles

Featured Story

অ্যাকাউন্টে মাত্র ৩ টাকা, রাম মন্দিরে অনুদানের চেক ৪ কোটির
দেশFeatured

অ্যাকাউন্টে মাত্র ৩ টাকা, রাম মন্দিরে অনুদানের চেক ৪ কোটির

September 2nd, 2026

রাম মন্দিরে হচ্ছেটা কী! এমনিতেই মন্দিরের অন্দর থেকে অনুদান চুরি (Ram Temple Donation Theft) নিয়ে দেশজুড়ে তোলপাড় পরিস্থিতি। এর মধ্যে আবার প্রকাশ্যে এল বড়সড় চেক কেলেঙ্কারি। এবার প্রণামীর নামে প্রতারণার শিকার মন্দির কর্তৃপক্ষ। অ্যাকাউন্টে পড়ে মাত্র ৩ টাকা। অথচ রাম মন্দিরের নামে ৪ কোটি টাকার চেক লিখে দিলেন এক মহিলা। আর তাতেই সমস্যায় মন্দির কর্তৃপক্ষ।সম্প্রতি ওই মন্দিরে কোয়েম্বাটুরের এক মহিলা ৪ কোটি টাকার একটি চেক দান করেন। তিনি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের নামে ওই চেকটি লিখেছিলেন। ওই মহিলার বক্তব্য ছিল, মন্দিরের কর্মীদের পাশে দাঁড়াতে চান তিনি। কর্মীদের কল্যাণেই তাঁর বিরাট অনুদান। ট্রাস্টের তরফে মহিলাকে জানানো হয়, এভাবে কর্মীদের জন্য আলাদা করে অনুদান নেওয়া হয় না। তা সত্ত্বেও তিনি ৪ কোটি টাকার চেক লিখে দেন। এবং রাম মন্দিরে আলাদা ভাবে ১০ হাজার টাকা অনুদানমন্দির কর্তৃপক্ষ সমস্যায় পড়ে ওই চেক ভাঙাতে গিয়ে। দেখা যায় চেকটি বাউন্স করে ফিরে এসেছে। কারণ যে অ্যাকাউন্টের ভিত্তিতে ওই চেক লেখা হয়েছে, তাতে ব্যালেন্স রয়েছে মাত্র ৩ টাকা। প্রত্যাশিতভাবেই চেক বাউন্স করেছে। স্বাভাবিকভাবেই খানিক বেকায়দায় পড়ে গিয়েছে মন্দির কর্তৃপক্ষ। হিসাবের খাতা থেকে ওই ৩ কোটি টাকা এবার বাদ দিতে হবে। এদিকে ওই চেক জমা পড়ার পর অনুদানকারী মহিলার উপর ক্ষুব্ধ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ওই মহিলাকে নোটিস পাঠিয়েছে ব্যাঙ্ক।অযোধ্যার রাম মন্দিরে অসংখ্য ভক্তের অনুদানের ৩ হাজার কোটি টাকার বেশি চুরি গিয়েছে বলে অভিযোগ উঠেছিল মাস তিনেক আগে। বিষয়টি প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায়। উত্তর প্রদেশের সীমানা ছাড়িয়ে গোটা দেশে রাজনৈতিক তোলপাড় শুরু হয়। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ। পরে যোগী আদিত্যনাথ সরকারের হস্তক্ষেপ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তখনই আট অভিযুক্তের নাম সামনে আসে। অন্যদিকে চাপে পড়ে ইস্তফা দেন ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাই। দায়িত্ব থেকে সেরে দাঁড়ান ট্রাস্টের সদস্য অনিল মিশ্রও। যদিও পরে তাঁদের নির্দোষ বলে জানিয়ে দেয় সিট। এর মধ্যেই প্রকাশ্যে চেক বাউন্স কাণ্ড। দেন।

Latest Stories

‘ঝুট কি গুঞ্জ’ ছড়ানো রাহুলকে তোপ
দেশ
September 1st, 2026

‘ঝুট কি গুঞ্জ’ ছড়ানো রাহুলকে তোপ

Read Article
উজবেকিস্তান ও কিরগিজস্তান সফরে প্রধানমন্ত্রী মোদি
দেশ
August 29th, 2026

উজবেকিস্তান ও কিরগিজস্তান সফরে প্রধানমন্ত্রী মোদি

Read Article
ট্রেন বা স্টেশন নোংরা করলে জরিমানা
দেশ
August 28th, 2026

ট্রেন বা স্টেশন নোংরা করলে জরিমানা

Read Article
২০৩ রাইফেল, জয় আত্মনির্ভর ভারতের
দেশ
August 24th, 2026

২০৩ রাইফেল, জয় আত্মনির্ভর ভারতের

Read Article
দিল্লিতে ফের সরকার বিরোধী আন্দোলনের ডাক ‘আরশোলা’দের
দেশ
August 24th, 2026

দিল্লিতে ফের সরকার বিরোধী আন্দোলনের ডাক ‘আরশোলা’দের

Read Article
রাম রূপে প্রধানমন্ত্রীর আরতি, দিল্লির প্রেসক্লাবে ‘মোদী চালিশা’
দেশ
August 20th, 2026

রাম রূপে প্রধানমন্ত্রীর আরতি, দিল্লির প্রেসক্লাবে ‘মোদী চালিশা’

Read Article
‘পরজন্মে ঠিক ডাক্তার হব’
দেশ
August 20th, 2026

‘পরজন্মে ঠিক ডাক্তার হব’

Read Article
ডিজিটাল লেনদেনেও সীমা বাঁধল SBI! বারবার টাকা তুললেই কাটবে চার্জ
দেশ
August 20th, 2026

ডিজিটাল লেনদেনেও সীমা বাঁধল SBI! বারবার টাকা তুললেই কাটবে চার্জ

Read Article
জেন জি’র পাশে দাঁড়িয়ে বিরাট উদ্যোগ
দেশ
August 18th, 2026

জেন জি’র পাশে দাঁড়িয়ে বিরাট উদ্যোগ

Read Article