tripura-365-logo
Test Run

ত্রিপুরা ৩৬৫

Event

Event
tripura-365-logo

Tripura 365 is a dynamic and trusted Indian news website that brings you the latest and most relevant news from the vibrant state of Tripura.

Quick Links

National Portal of India
Government of Tripura
MyGov
Incredible India
ICA Tripura

Categories

  • পুর পরিক্রমা
  • পশ্চিমবঙ্গ
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • বিদেশ
  • খেলাধূলা
  • বিনোদন
  • দেশ
  • স্বাস্থ্য ও জীবনচর্যা

Contact Us

Emailtripura365.agt@gmail.compriyankumodak.agt25@gmail.com
WhatsApp+91 92337 49847
AddressAD Nagar, Agartala, 799003

© 2026 Tripura 365. All rights reserved.

Privacy PolicyTerms of ServiceAdvertise with Us
Back to Home

পশ্চিমবঙ্গ

10 Articles

Featured Story

মোদির জন্মদিন,মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির
পশ্চিমবঙ্গFeatured

মোদির জন্মদিন,মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির

August 25th, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে এ বার বাংলায় এক মাসের রাজনৈতিক-সামাজিক কর্মসূচি সাজাচ্ছে বিজেপি। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। সেই দিনকে সামনে রেখে সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে চলবে ‘সেবা সংকল্প অভিযান’। রাজ্যে ক্ষমতায় আসার পরে এই প্রথম মোদির জন্মদিনকে কেন্দ্র করে সরকার ও সংগঠনকে একসঙ্গে ময়দানে নামানোর পরিকল্পনা বিজেপির। কর্মসূচির দায়িত্বে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।আর সেই জনসংযোগের কেন্দ্রে যুবা ও মহিলা। পদযাত্রা, বাইক র‌্যালি, স্বাস্থ্য ও রক্তদান শিবিরের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে বিশেষ কর্মসূচির ভাবনা রয়েছে। তীর্থযাত্রীদের সহায়তা, বৃক্ষরোপণের মতো সামাজিক উদ্যোগও হবে। ‘সেবা মে মেরা যোগদান’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সরাসরি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তার জন্য মণ্ডল থেকে জেলা স্তর পর্যন্ত কমিটি গঠন করার কাজ ও শুরু হয়ে গিযরাজ্যে এর আগেও মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা পক্ষে’র কর্মসূচি হয়েছে। এবার মোদির জন্মদিনকে সামনে রেখে এক মাসের এই অভিযানকে কার্যত যুবা-মহিলা ভোটে সংগঠনের নতুন জমি তৈরির পাশাপাশি ‘মোদি মডেলে’র প্রচারের রাজনৈতিক মঞ্চ করতে চাইছে গেরুয়া শিবির।তবে শুধু জন্মদিন উদ্‌যাপন নয়। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রশাসনের শীর্ষে মোদির ২৫ বছর পূর্তিকেও প্রচারের মূল সুর করা হয়েছে। বিজেপির লক্ষ্য, ‘প্রশাসক মোদি’র সাফল্য, কেন্দ্রীয় প্রকল্পের সুফল এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রাকে মানুষের কাছে নতুন করে তুলে ধরা। জন্মদিন তাই হয়ে উঠছে জনসংযোগের রাজনৈতিক উপলক্ষ। পাশাপাশি ‘সেবা সেতু’ অভিযানে মোদি সরকারের বিভিন্ন যোজনার সুবিধা থেকে বাদ পড়া যোগ্য ব্যক্তিদের নাম নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। অর্থাৎ, এক দিকে মোদির জন্মদিনের আবেগ, অন্য দিকে সরকারি প্রকল্পের সুবিধা—দুইয়ের মেলবন্ধনে ভোটারদের কাছে পৌঁছতে চাইছে বিজেপি।়েছে।

Latest Stories

আরশোলা’র অরাজকতা মানা যায় না!  প্রতিবাদ  বিজেপির
পশ্চিমবঙ্গ
July 27th, 2026

আরশোলা’র অরাজকতা মানা যায় না! প্রতিবাদ বিজেপির

Read Article
সর্বদল বৈঠকের আগেই মোদি সাক্ষাতে সুদীপ
পশ্চিমবঙ্গ
July 18th, 2026

সর্বদল বৈঠকের আগেই মোদি সাক্ষাতে সুদীপ

Read Article
শনিতেই উত্তরবঙ্গে শাহ, থাকবেন শুভেন্দুও
পশ্চিমবঙ্গ
July 15th, 2026

শনিতেই উত্তরবঙ্গে শাহ, থাকবেন শুভেন্দুও

Read Article
‘সিএএতে নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত শেষ হবে’বার্তা শাহের
পশ্চিমবঙ্গ
July 6th, 2026

‘সিএএতে নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত শেষ হবে’বার্তা শাহের

Read Article
বাংলায় বরাদ্দ ৬০ হাজার কোটি
পশ্চিমবঙ্গ
June 21st, 2026

বাংলায় বরাদ্দ ৬০ হাজার কোটি

Read Article
কালীঘাটে কুণালকে ডিম
পশ্চিমবঙ্গ
June 15th, 2026

কালীঘাটে কুণালকে ডিম

Read Article
ত্রিপুরা থেকে সমন, নোটিস  কালীঘাটে
পশ্চিমবঙ্গ
June 10th, 2026

ত্রিপুরা থেকে সমন, নোটিস কালীঘাটে

Read Article
বিরোধী দলনেতা হলেন ঋতব্রতই
পশ্চিমবঙ্গ
June 3rd, 2026

বিরোধী দলনেতা হলেন ঋতব্রতই

Read Article
৫ থেকে ৪০! লোকভবনে শপথগ্রহণ শুভেন্দু সরকারের
পশ্চিমবঙ্গ
June 1st, 2026

৫ থেকে ৪০! লোকভবনে শপথগ্রহণ শুভেন্দু সরকারের

Read Article