Tripura 365
Editorial Team
রাজ্যের বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁকে বিরোধী দলনেতা চেয়ে বুধবার দুপুরে স্পিকার রথীন্দ্র বসুকে যে চিঠি হয়, তাতে অন্তত ৫৮ জন তৃণমূল বিধায়কের সই ছিল। তাতেই সিলমোহর দিয়ে ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতি দিলেন স্পিকার। পরে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরও খুলে দেওয়া হয়।
বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে সাংবাদিক বৈঠকে ঋতব্রত বলেন, ‘আমরা গঠনমূলক বিরোধিতা করব। তৃণমূূল দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করবে।’ পাশাপাশি ঋতব্রতের সংযোজন, ‘আমরা আপাতত ৫৮ জনের একটা টিম। পরে আরও ২ জন যোগ দিতে পারেন। আমি একটা কথা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। আমরা চাই, উনিই আমাদের পরামর্শদাতা হোন। আমাদের পরিষদীয় দলকে পরামর্শ দিন। মার্গদর্শকের ভূমিকায় থাকুন। উনি থাকলে আমরা ভালো কাজ করতে পারব। অষ্টাদশ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরদূরান্তে কোনও সম্পর্ক নেই।’
ঋতব্রত আরও বলেন, ‘বাংলার মাটিতে মানুষ রায় দিয়েছেন আমাদের বিরোধী আসনের জন্য। সেটা মেনে নিতে হবে। আমি বস নই। আমি বসিংয়ে বিশ্বাসী নই। আমি আমরায় বিশ্বাস করি। সব সিদ্ধান্ত আলোচনা করে নেব আমরা।’