Tripura 365
Editorial Team
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর ডিম হামলা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আচমকা চন্দন নামে এক যুবক তাঁর মাথা লক্ষ্য করে ডিম ছোড়েন। ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন, “অনেক অত্যাচার করেছে।” এরপরই এলাকা ছাড়েন যুবক। এপ্রসঙ্গে কুণাল বলেন, “আমি দাঁড়িয়ে ছিলাম। হাতের কাছে পেয়ে ডিম মেরে পালিয়েছে। এক মাঘে শীত যাবে না।”