দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রীর পুরোহিত্তে মুখ্যমন্ত্রী ও প্রদ্যুত কিশোর দেববর্মনের বৈঠক, উপস্থিত ছিলেন সম্বিত পাত্রা।। ছবি/৩৬৫, নিউ দিল্লি, ৪/৯/২০২৬
শহর লাগোয়া এয়ারপোর্ট রোডে স্থিত ভারতরত্ন সংঘের দুর্গোৎসবের মন্ডপ পরিকল্পনা ও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার।। ছবি/৩৬৫, আগরতলা, ৪/৯/২০২৬
পুর নিগমের 18 নং ওয়ার্ডের অন্তর্গত রামঠাকুর লেনে নতুন জলাশয় উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।। ছবি/৩৬৫, আগরতলা, ৪/৯/২০২৬
পুরাতন মোটরস্ট্যান্ড এলাকা ও নব নির্মিত শপিং মল পরিদর্শনে মেয়র দীপক মজুমদার।। ছবি/৩৬৫, আগরতলা ,৩/৯/২০২৬
রাজ্যের বায়োটেকনোলজি কাউন্সিল ও বায়োটেকনোলজি ডিরেক্টরেটের যৌথ ব্যবস্থাপনায় “Tech-Talk: Meet the Scholar” নামে একটি নতুন উদ্যোগ শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে এই কর্মসূচির উদ্বোধন করে ভাষণ দিচ্ছেন বিজ্ঞান ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।। ছবি /৩৬৫, আগরতলা, ৩/৯/২০২৬
টেকনো কলেজ আয়োজিত আগাম ৬. ০ অনুষ্ঠানে উপস্থিত রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।। ছবি /৩৬৫, আগরতলা, ৩/৯/২০২৬
কৈলাশহরে ঊনকোটি জেলা কার্যালয়ে আয়োজিত বৈঠকে উপস্থিত বিধায়ক ভগবান দাস।। ছবি/৩৬৫, আগরতলা, ৩/৯/২০২৬
বুধবার বিজেপির দলীয় কার্যালয় আয়োজিত সাংগঠনিক বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ কে সংবর্ধনা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।। ছবি /৩৬৫, আগরতলা, ২/৯/২০২৬
নিপা-যুদ্ধে বড় মোড়, অক্সফোর্ডে শুরু ভ্যাকসিনের প্রথম হিউম্যান ট্রায়াল
1002 views
T
Tripura 365
Editorial Team
মারণ ভাইরাস ‘নিপা’ দমনে এবার বড় সাফল্য! দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হল নিপা টিকার প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে একে এক বিশেষ সন্ধিক্ষণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি এই টিকা ঘিরে আশার আলো দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।দীর্ঘদিন ধরেই দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ত্রাস সৃষ্টি করেছে নিপা। বিশেষ করে ভারত ও বাংলাদেশে এই ভাইরাসের প্রকোপ বারবার দেখা গিয়েছে। এমনকী এই বঙ্গেও দুই নার্সের ‘নিপা’ আক্রান্ত হওয়ার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছিল প্রায় সপ্তাহ তিনেক আগে। ফ্রুট ব্যাট বা বাদুড়ের লালা থেকে ছড়ানো এই ভাইরাসে মৃত্যুর হার প্রায় ৭৫ শতাংশ। অথচ এতদিনেও এর কোনও নির্দিষ্ট টিকা বা ওষুধ নেই। অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের তৈরি ‘ChAdOx1 NipahB’ টিকাটি সেই খামতি পূরণ করতে চলেছে বলে মনে করছেন গবেষকরা।অক্সফোর্ডের ‘চ্যাডক্স ১’ প্ল্যাটফর্ম ব্যবহার করেই এই টিকা তৈরি করা হয়েছে। একই পদ্ধতিতে তৈরি হয়েছিল করোনা প্রতিরোধকারী কোভিশিল্ড টিকা। প্রাথমিক পর্যায়ে পরীক্ষা শুরু হয়েছে। এই টিকা সাধারণের জন্য কততা নিরাপদ এবং আদৌ এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে পারছে কিনা তা যাচাই করাই এই ট্রায়ালের আসল উদ্দেশ্য। সম্প্রতি ব্রিটেনের একদল সুস্থ স্বেচ্ছাসেবীর ওপর এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। মোট ৫১ জন অংশগ্রহণকারীর ওপর এই পরীক্ষা চলবে। তাঁদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। আগামী ১৮ মাস ধরে তাঁদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা পর্যবেক্ষণ করবেন বিজ্ঞানীরা।