
Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি :- রাজ্যের পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজ্য। প্রয়াত ডি জি পি-র প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় রাজ্য প্রশাসনের তরফ থেকে। সে মোতাবেক এদিন পূর্ণ মর্যাদায় পালিত হয় রাষ্ট্রীয় শোক। সবকটি অফিস,শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংস্থার পক্ষ থেকেও এদিন অর্থনমিত রাখা হয় জাতীয় পতাকা।।