
Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি :- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মান জানাতে ভারতীয় জনতা পার্টির বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলার ড. শ্যামাপ্রসাদ মুখার্জী টাউন হলে এক বর্ণাঢ্য ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বড়দোয়ালি মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দলের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।।