Tripura 365
Editorial Team
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত সেশেলস সফর করবেন। এই সফরে নানা কূটনৈতিক কর্মসূচির পাশাপাশি রয়েছে এক বিশেষ কর্মসূচিও। মোদি সাক্ষাৎ করবেন বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীটির সঙ্গে। সে জোনাথন। আলড্যাবরা প্রজাতির দানব কচ্ছপ। মনে করা হয়, তার বয়স ১৯৪ বছর।
জোনাথনের ‘বাড়ি’ দ্বীপরাষ্ট্রের জাতীয় বোটানিক্যাল গার্ডেনস। তার বয়স সত্যিই দুই শতাব্দী ছুঁইছুঁই কিনা তার কোনও তথ্যনিষ্ঠ প্রমাণ নেই। তবে এটা নিশ্চিত, এই প্রজাতির গড় আয়ুর চেয়ে অনেক বেশি সময় ধরে বেঁচে আছে জোনাথন। এই সাক্ষাৎকে ঐতিহ্য, ও সংরক্ষণের মতো বিষয়গুলির ক্ষেত্রে একটি প্রতীকী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। যে বিষয়গুলি ভারত ও সেশেলসের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ক্রমশই অগ্রাধিকারউল্লেখ্য, এই সফরে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে সেশেলস-এর প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির। দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন তাঁরা। সেশেলস-এর জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনেও অংশ নেবেন মোদি। ওই অনুষ্ঠানে ভারতীয় সেনার এক বিশেষ দল এবং ভারতীয় নৌসেনার দু’টি যুদ্ধজাহাজ অংশগ্রহণ কতবে এতগুলি কর্মসূচির মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে জোনাথনের সঙ্গে মোদির সাক্ষাতের বিষয়টি। সেদেশে পৌঁছে প্রথমেই মোদি সাক্ষাৎ করবেন তার সঙ্গে। সেই সঙ্গেই ওই বোটানিক্যাল গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।রবে।
পাচ্ছে।