Tripura 365
Editorial Team
ক্যালেন্ডার ধরে আর আটদিন পর শুরু হচ্ছে FIFA বিশ্বকাপ ২০২৬। ৪৮টা দল, ফলে প্লেয়ারদের কাছে চ্যালেঞ্জটা অনেক বেশি। কে কাকে টেক্কা দিয়ে বাজিমাত করবেন সেই দিকে নজর থাকবে সকলের। যদিও সবার নজর লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনাল্দোর মতো মহাতারকার দিকে। কিন্তু এ বার তাঁদের ছাড়িয়ে বাজিমাত করতে পারেন ৫ তারকা। কারা? রইল তালিকা।
হাল্যান্ডকে নিয়ে বলতে গেলে হয়তো শব্দ কম পড়ে যাবে। ২০২৫-২৬ মরশুমে তিনি ম্যানচেস্টার সিটির গোল স্কোরিং মেশিন ছিলেন। তিনি প্রিমিয়ার লিগে ২৭টা গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে ৯টা গোলের বল বাড়ানোর পাশাপাশি করেছেন ৮টা গোল।
কিন্তু বিশ্বকাপে পরীক্ষা কঠিন। এর কারণ, নরওয়ে ২৮ বছর পর বিশ্বকাপ খেলবে। এর পাশাপাশি সিটিতে হাল্যান্ড পাশে যেই বিশ্বমানের প্লেয়ারদের পান, নরওয়েতে তাঁদের পাবেন না। বিশ্বকাপের কোয়ালিফায়ারে হাল্যান্ড ১৪টা ম্যাচে ২১টা গোল করেছেন। তাই বিশ্বকাপে তাঁর থেকে বড় কিছুর আশা করতেই পারেন সমর্থকরা।
কিলিয়ান এমবাপে
কেরিয়ারে তৃতীয় বিশ্বকাপে খেলতে নামছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তবে এ বারের বিশ্বকাপটা তাঁর কাছে স্পেশাল। কারণ, এ বার তিনি ফ্রান্সকে নেতৃত্ব দিচ্ছেন। বিশ্বকাপে ১৪টা গেমে তিনি করেছে ১২টা গোল।
এ বার এমবাপের দিকে নজর থাকবে, কারণ ২০২২ সালের কাতার বিশ্বকাপ। সে বার তিনি আর্জেন্তিনার বিরুদ্ধে ফাইনালে হ্যাটট্রিক করে দলকে লড়াইয়ে টিকিটে রেখেছিলেন।তবে বর্তমানে এমবাপে খুব একটা ভালো শেপে নেই। রিয়াল মাদ্রিদে যোগ দিলেও খুব একটা পার্থক্য তৈরি করতে পারেননি। রিয়ালে ৪৪টা ম্যাচে ৪২টা গোল করলেও তাঁকে নিয়ে রয়েছে একাধিক বিতর্ক। এ বার সবকিছুর জবাব দেওয়ার সুযোগ তাঁর সামনে।
লামিনে ইয়ামাল
বিশ্ব ফুটবলে গোল্ডেন বল ইয়ামাল। ১৬ বছর বয়সে স্পেনকে ইউরো জিততে সাহায্য করেছেন। ২০২৪ সালের সেই ইয়ামাল এ বার আরও অভিজ্ঞ। বার্সেলোনার হয়ে ২৪টা গোল করেছেন ও ১৮টা গোলের বল বাড়িয়েছেন। দলকে লা লিগা জিততে সাহায্যও করেছেন।
এটা ইয়ামালের প্রথম বিশ্বকাপ। ইউরোপের পর তিনি এ বার বিশ্বমঞ্চে কেমন পারফর্ম করেন সেই দিকে নজর থাকবে।
ইংল্যান্ড দলগঠন নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েছিলেন কোচ থমাস তুচেল। একাধিক বড় নামকে তিনি দলে রাখেননি। তবে যাকে ছাড়া দলগঠন হয় না সেই হ্যারি কেন রয়েছেন।
ক্লাবস্তরে দারুণ ছন্দে ছিলেন হ্যারি কেন। বায়ার্ন মিউনিখের হয়ে ৫১টা ম্যাচে করেছেন ৬১টা গোল। ইংল্যান্ডকে প্রথমবারের জন্য বিশ্বকাপ জেতাতে গেলে কেনকে নিজের সব উজাড় করে দিতে হবে। বিশ্বকাপে ৮টা গোল করেছেন এবং ২০১৮ সালে গোল্ডেন বুট জেতেন।