Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধিঃ- শাসক দলের মধ্যে যে শৃঙ্খলা বা সাংগঠনিক দুর্বলতা রয়েছে তা আবার প্রকাশ্যে এল বুধবার।এদিন নাগেরজলায় রিক্সা মজদুর সংঘের পশ্চিম জেলার সম্পাদক লিটন করের উপর আক্রমন্ বেআব্রু করে দেয় সাংগঠনিক দুর্বলতার চিত্র।প্রকাশ্যে লিটন কর ও বি এম এস-র নেতারা অভিযোগ আনেন সগোত্রীয় নেতা তথা কর্পোরেটর অভিজিৎ মল্লিকের বিরুদ্ধে।তোল্লাবাজ ও ছাপ্পা কর্পোরেটর বলেও উল্লেখ করেন লিটন গোষ্ঠী।অপরদিকে কর্পোরেটরের সমর্থনে আরেক দল শ্রমিক নেতারা অভিযোগ করেন,লিটন কর ও লিটন মিয়ার নেতৃত্বে গোটা এলাকায় চলে অসামাজিক কাজ।অভিযোগ আর পাল্টা অভিযোগে অবশেষে ভোগান্তি যাত্রী সাধারনের। গোটা ঘটনার তদন্ত ও দাবি চেয়ে বৃহষ্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বাস পরিষেবা বন্ধের ডাক দিল পশ্চিম ত্রিপুরা বাস চালক শ্রমিক সংঘ।বুধবার বিকালে সাংবাদিক বৈঠকে একথা জানান সংগঠনের সম্পাদক রতন দেবনাথ।।