Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধিঃ- ৪ জুন দু’দিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।এদিন সন্ধ্যায় তিনি আগরতলা বিমান বন্দরে অবতরন করবেন।তাকে বিমান বন্দরে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রা ডাঃমানিক সাহা। মূলত,ভারত-বাংলা সীমান্ত এলাকা পরিদর্শন ও সীমান্ত রক্ষী বাহিনীদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করতেই তার এই সফর।
৫ই জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সকালে পুরাতন রাজভবনে পৌছে সেখানে পুষ্পবন্ত প্যালেসের ভূমি পূজন অনুষ্ঠানে যোগ দেবেন।এদিন দুপুরেই তিনি লঙ্কামুড়া বিএসএফের সীমান্ত চৌকি ও সীমান্ত এলাকাও পরিদর্শন করবেন।বিকেলে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিএসএফের উচ্চ আধিকারিকদের সঙ্গে বৈঠকেও মিলিত হবেন অমিত শাহ।ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রীর সফরকে ঘিরে নিরাপওার ঘেরাটোপে শহর ও সীমান্ত এলাকা।চলছে নাকা চেকিং।সব রকমের প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে প্রশাসনিক আধিকারকরা।বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সীমান্ত এলাকাগুলিতে।