Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধিঃ- ১০জন গ্রাম প্রধানের তান্ডবে হতবম্ব অমরপুর বল্ক চত্বর।উন্নয়নে কাজ বন্ধ,আটকে আছে সমস্ত কাজের বিল,নেই বিডিও-র কোন সহযোগীতা।মঙ্গলবার এইসব অভিযোগ নিয়ে অমরপুর ব্লকের ব্লক আধিকারীকের সঙ্গে দেখা করতে যান অমরপুর বিধানসভা কেন্দ্রের ১০টি গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। প্রশাসনিক কাজকর্ম নিয়ে আলোচনা বেশ কিছুটা গড়াতেই বাক বিতন্ডতাই জড়িয়ে পড়েন গ্রাম প্রধানরা।অবস্থা এমনটাই মোড় নেয় যে এক গ্রাম প্রধান বিডিও সঞ্জীব দেবনাথের টেবিলের কাগজ,জলের গ্লাস ও অশোক স্তম্ভের প্রতীকটিও ছুঁড়ে ফেলে দেন।নজিরবিহীন এই ঘটনায় স্তম্ভিত ব্লক অফিস।একজন প্রশাসনিক আধিকারিকের সঙ্গে কিভাবে এই আচরন করতে পারেন গ্রাম প্রধানরা,তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।