
Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি :- ত্রিপুরায় ক্রিকেট ও ক্রীড়া পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন ক্রিকেটার ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রিকেট কিট ব্যাগ এবং নানা ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে ১০৮টি ক্রিকেট কিট ব্যাগ এবং বিভিন্ন খেলার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ এবং ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা।