Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধিঃ- রবিবার পরিবেশিত হয় প্রধানমন্ত্রীর ১৩৪তম ‘মন কি বাত’ অনুষ্ঠান।এদিন সারা রাজ্যে প্রত্যেক বিধানসভার মন্ডল ও বুথ স্তরে দলীয় কর্মী সমর্থকরা প্রতিবারের মত এবার ও প্রধানমন্ত্রীর মন কি বাত শুনেন।
শুধু কার্যকর্তা নন,এদিন ত্রিপুরা৩৬৫ ক্যামেরায় ধরা পড়ে প্রচলিত একটি ছবি।সাধারন দলীয় সমর্থকের ঘরে বসে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনেন রাজ্যের এক পোড় খাওয়া রাজনৈতিকবিদ রতন দাসকেও।এদিন তিনি রামনগর বিধানসভা কেন্দ্রের ৩৭নং বুথে স্বদেশ দেবের বাড়িতে কর্মীদের মাঝখানে থেকে অনুষ্ঠান শুনেন।পরে সাংবাদিকদের তিনি জানান,মোদীজীর এই অনুষ্ঠান শুধু মনের কথা নয়,দেশবাসীর কথা।।