Tripura 365
Editorial Team
আহত তৃণমূল সাংসদ তথা লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাসভবনে পৌঁছে যান তৃণমূল নেত্রী। সাংসদের মাথা ফেটেছে বলে জানানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করে আগেই পোস্ট করছেন মমতা। তিনি সামাজি মাধ্যমে লেখেন, ‘আগের দিন লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আজ লোকসভায় দলের মুখ্য সচেতকের উপর বিজেপির হামলা। বিজেপি গণতন্ত্রকে খুন করছে।’
রবিবার দুপুরে আক্রান্ত হন কল্যাণ। তিনি বাড়ি ফেরার পরই ৩টে নাগাদ তাঁর বাড়িতে যান মমতা। দলীয় সূত্রের খবর, কীভাবে হামলা, কত জন হামলাকারী ছিলেন, কোথায় চোট লেগেছে, আঘাত কতটা গুরুত্বর সবিস্তার খোঁজ নিয়েছেন তৃণমূল নেত্রী। হুগলি থেকে ফিরে এসে কালীঘাটে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসার কথা মমতার।