Tripura 365
Editorial Team
আগামী ৬ জুন বৈঠকে বসবে ইন্ডিয়া জোটের দলগুলি। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফলে শরিক দলগুলির ফলাফল শোচনীয়। বাংলায় তৃণমূল কংগ্রেস পরাজিত। অন্যদিকে কেরলে চূর্ণ বাম দুর্গ। এমনকী, তামিলনাড়ুতেও নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন বিজয়। ডিএমকে ক্ষমতায় আসতে পারেনি। এমতাবস্থায় আগামী সপ্তাহের বৈঠকের দিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল। আর সেই পরিস্থিতিতেই বৃহস্পতিবার দীর্ঘক্ষণ ফোনে কথা বললেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা গিয়েছে। এও জানা যাচ্ছে, তৃণমূল সুপ্রিমো যোগ দিতে পারেন ওই গুরুত্বপূর্ণ বৈঠকে। মনে করা হচ্ছে, কেবল বিজেপি বিরোধিতাই নয়, বরং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল নিয়েও ভাবছে বিরোধী দলগুলি। তাই বৈঠকে অনেক দিকেই আলো ফেলা হতে পারে।