Tripura 365
Editorial Team
রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রীতিমতো লুকোচুরি খেলা! শনিবার হরিশ মুখার্জি স্ট্রিটের ‘শান্তিনিকেতন’ গিয়ে তাঁকে না পেয়ে ফের কালীঘাটের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর অভিষেকের হাতেই নোটিস দেওয়া হয়। অভিষক নোটিস গ্রহণ করে জানান, আইনি পরামর্শ নিয়ে তিনি সবরকম সহযোগিতা করবেন, তবে মাথা নোয়াবেন না। অভিষেককে সোমবার ভবানীভবনে তলব করা হয়েছে তাঁকে। ক্ষমতা থাকলে তাঁকে গ্রেপ্তার করুক। এদিন অভিষেকের পর বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়ি গিয়েও সিআইডি নোশনিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সিআইডি। রাজ্য গোয়েন্দাদের ৪ জনের একটি দল প্রথমে হরিশ মুখার্জি স্ট্রিটের শান্তিনিকেতন অর্থাৎ অভিষেকের বাড়িতে যান। কিন্তু সেখানে তিনি বা তাঁর পরিবার ছিলেন না। নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলার পর সিআইডি-র প্রতিনিধিদল কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। কিছুক্ষণ অপেক্ষার পর অভিষেক নিচে নেমে সিআইডি-র নোটিস গ্রহণ করেন। পরে জানা যায়, তাঁকে সোমবার, ১ জুন দুপুর ১২টায় ভবানীভবনে ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, বিধায়কদের সই জাল সংক্রান্ত মামলায় তদন্তের মুখে পড়তে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টিস দিয়েছে।