Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধিঃ- উত্তরাখণ্ডে অনুষ্ঠিত গোল্ড কাপ ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল ত্রিপুরা দল। এবার ৪৫ রানে হারিয়ে দিল ঝাড়খণ্ড কে। প্রথমে ব্যাট করতে নেমে রাজ্য দল ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ২৩৬ রান। জবাবে ঝাড়খন্ড ১৯০ রান তুলতে সমর্থ হয়। যার কারণে ম্যাচটিতে ৪৫ রানে জয়ী হয় ত্রিপুরা দল। এর আগে প্রথম ম্যাচে কার্যদল রিজার্ভ ব্যাংক কে হারিয়েছিল সাত উইকেট এর ব্যবধানে। যার কারণে পরপর দুটি ম্যাচে জয়লাভ করে টেবিল শীর্ষে উঠে পড়ল ত্রিপুরা দল।