Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধিঃ- ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে শনিবার থেকে শুরু হচ্ছে অস্মিতা লীগ দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে চারটি ইভেন্ট। যার মধ্যে রাজধানীর এনএসআরটিসিতে বাস্কেটবল এবং কাবাডি অনুষ্ঠিত হবে। বাকি দুটো ইভেন্ট হবে উত্তর জেলার ধর্মনগরে। ইতিমধ্যে আসরে অংশ নিতে প্রতিযোগিতার স্থানে পৌঁছে গিয়েছে অংশগ্রহণকারী আটটি জেলার প্রতিযোগীরা। শনিবার দুপুর থেকে দুটি ভেন্যুতেই অনুষ্ঠিত হবে চারটি ইভেন্ট। ইতিমধ্যে আয়োজক কমিটি যুদ্ধকালীন তৎপরতায় দুদিনের এই আসরকে সার্থক করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।