Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধিঃ- রাজ্যে চলছে অবিশ্রান্ত বৃষ্টি ধারা। প্রভাব পড়েছে খেলাধুলার উপর। বিশেষ করে ২২ গজের আসর গুলি পন্ড হচ্ছে প্রতিদিন। বুধবার ও বৃষ্টিতে ভিজতে গেল আটটি ম্যাচ। যার মধ্যে মেয়েদের চারটি এবং অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের চারটি ম্যাচ। এর ফলে এই দুটি আসর নিয়ে ব্যাপক চাপে রইল রাজ্য ক্রিকেট সংস্থা।