Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধিঃ- জুন মাসের মাঝামাঝিতে শুরু হবে ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল। ১২ টি দলকে নিয়ে অনুষ্ঠিত আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি রাজ্য ফুটবল সংস্থা। আগামী মাসের প্রথম সপ্তাহে সূচি ঘোষণা করবে সংস্থা। তার আগেই ময়দানে অনুশীলনে নেমে পড়ল সমস্ত দলগুলো। নিজ নিজ অনুশীলন কেন্দ্রে জোড় প্রস্তুতি শুরু করে দিল ফুটবলাররা। প্রতিটি দল আশাবাদী এবারের এই আসরে নিজেদের তুলে ধরবার জন্য। বিশেষ করে বিগত বছরে অংশগ্রহণকারী দলগুলো যেমন রয়েছে ঠিক তেমনি আসরে অংশগ্রহণকারী নবাগত দলগুলিও সেই প্রত্যাশা রেখে অনুশীলনে নেমে পড়েছে। আগামী সপ্তাহে প্রত্যেক দলের ফুটবলারদের অনুষ্ঠিত হবে রেজিস্ট্রেশন এবং তারপরেই পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশ করবে অংশগ্রহণকারী প্রত্যেকটি ক্লাব এবং অংশগ্রহণকারী দলগুলো।