পুলিশ রাজ্য দপ্তরে ডিজিপিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন এক মহিলা পুলিশ আধিকারিক।। ছবি/প্রিয়াংকু মোদক, আগরতলা, ২১/৭/২০২৬
ডিজেপি অনুরাগ ধ্যানকরের আকস্মিক মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার রাজ্য জুড়ে পালিত হলো রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত রইল জাতীয় পতাকা।। ছবি/প্রিয়াংকু মোদক, আগরতলা, ২১/৭/২০২৬
সহকর্মীদের কাঁধে করে পুলিশ রাজ্য দপ্তরে ডি জি পি-র মরদেহ।। ছবি/৩৬৫, আগরতলা, ২১/৭/২০২৬
প্রয়াত ডিজিপি-র মরদেহ রাজ্য পুলিশ দফতরে পৌঁছলে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ভারপ্রাপ্ত ডিজিপি জি কে রাও।। ছবি/৩৬৫, আগরতলা, ২১/৭/২০২৬
মহাকরণে প্রয়াত ডিজিপি কে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। ছবি/৩৬৫, আগরতলা, ২১/৭/২০২৬
মহাকরণে প্রয়াত ডিজিপি কে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।। ছবি/৩৬৫, আগরতলা, ২১/৭/২০২৬
সোনম ওয়াংচুকের সমর্থনে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করলো বিভিন্ন সংগঠনের ছাত্রছাত্রীরা।। ছবি/৩৬৫, আগরতলা, ২০/৭/২০২৬
সোমবার নিজ অফিস কক্ষে অস্বাভাবিক মৃত্যু হয় রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুবাদ ধ্যানকরের।। ছবি/৩৬৫, আগরতলা, ২০২/৭/২৬( ফাইল ছবি)
রাজ্য ডি জি পি-র স্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে সোমবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করলো সিপিআইএম।। ছবি/৩৬৫, আগরতলা, ২০/৭/২০২৬
সোনম ওয়াংচুকের সমর্থনে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করলো বিভিন্ন সংগঠনের ছাত্রছাত্রীরা।। ছবি/৩৬৫, আগরতলা, ২০/৭/২০২৬
যুদ্ধবিরতি নিয়ে জল্পনার মাঝেই রাশিয়ার রাজধানী মস্কোয় ভয়ংকর হামলা ইউক্রেনের। মস্কোর আকাশ কার্যত ছেয়ে গেল শয়ে শয়ে ড্রোনে। এই হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতদের তালিকায় রয়েছেন এক ভারতীয়। পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে। দাবি করা হচ্ছে, চলতি বছরের মধ্যে রাশিয়ার মাটিতে এটাই সবচেয়ে বড় হামলা ইউক্রেনের।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০০০-এরও বেশি ইউক্রেনীয় ড্রোনকে ভূপতিত করা হয়েছে। তারপরও বহু ড্রোন মস্কোর একাধিক জায়গায় আছড়ে পড়ে। চার বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে দুই দেশের। এর মাঝে দিন দুই আগে কিয়েভের উপর সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া। সেই হামলার পর শুক্রবার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপরই শুরু হয় ইউক্রেনের প্রত্যাঘাত। হামলার পর এক্স-এ এক ভিডিও পোস্ট করেছেন জেলেনস্কি। যেখানে দেখা যাচ্ছে, মস্কোর আকাশে উড়ন্ত ড্রোন, চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।ইউক্রেনের হামলায় রাশিয়ার ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছে দূতাবাস। সেখানে থাকা ভারতীয় শ্রমিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সেখানকার সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তবে হামলায় নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এদিকে, হামলার পর সোশাল মিডিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট লেখেন, ‘এই যুদ্ধকে টেনে নিয়ে চলেছে রাশিয়া। আমাদের শহর ও জনপদগুলিতে লাগাতার হামলা করা হচ্ছে। তার জবাবে আমাদের এই প্রতিক্রিয়া সম্পূর্ণ ন্যায্য।’ তিনি আরও বলেন, মস্কোর চারপাশে রাশিয়ার শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইউক্রেন সীমান্ত থেকে ৫০০ কিলোমিটারেরও (৩১০ মাইল) বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে আমাদের ড্রোনগুলি।