রাজ্য দক্ষতা উন্নয়ন দফতর ও রামকৃষ্ণ মিশন বিবেকনগরের মধ্যে মঙ্গলবার মহাকরণে এক মৌ স্বাক্ষরিত হয়।। ছবি/৩৬৫, আগরতলা , ২.৬.২০২৬
টি সি এ ও ভারতীয় স্টেট ব্যাংকের উদ্যোগে মঙ্গলবার রবীন্দ্রভবনে ১০ট টি ক্রিকেট কিট খেলোয়াড়দের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহা।। ছবি/৩৬৫, আগরতলা , ২.৬.২০২৬
সোমবার সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে উমাকান্ত স্কুল মাঠে অনুষ্ঠিত হয় দুর্যোগ ব্যাবস্থাপনার মহড়া।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
সোমবার সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে উমাকান্ত স্কুল মাঠে অনুষ্ঠিত হয় দুর্যোগ ব্যাবস্থাপনার মহড়া।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
সোমবার পুর নিগমের ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ করলেন মেয়র দীপক মজুমদার।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
সোমবার সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ে নারী কনভেনশনে উপস্থিত সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির সম্পাদিকা কনিণিকা ঘোষ।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
মুক্তধারা হলে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অনুষ্ঠানে ভাষন দিচ্ছেন কেন্দ্রীয় হাউসিং বোর্ড ও বিদ্যুৎ দফতরের মন্ত্রী মনোহর লাল।। ছবি/প্রিয়াংকু মোদক , আগরতলা , ৩১.৫.২০২৬
প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’অনুষ্ঠান চলছে রামনগর বিধানসভার এক বুথে।। ছবি/৩৬৫, আগরতলা , ৩১.৫.২০২৬
মধ্যপ্রাচ্যে অশান্তির মধ্যে পাঁচ দেশ সফরে আমিরশাহীতে মোদি
500 views
T
Tripura 365
Editorial Team
পাঁচ দেশে সফরে শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখান থেকে ইউরোপের চার দেশ যথাক্রমে নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং ইটালিতেও যাবেন তিনি। মনে করা হচ্ছে, ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকট এবং ভেঙে পড়া বৈশ্বিক পণ্য সরবরাহ শৃঙ্খলা নিয়ে পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা হবে মোদির।শুক্রবারই আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়ের আল নাহয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি। ২০১৪ থেকে এই নিয়ে সাতবার আমিরশাহীতে যাত্রা করলেন ভারতের প্রধানমন্ত্রী, অন্যদিকে একই সময়ের মধ্যে পাঁচবার ভারতে এসেছেন মহম্মদ বিন জায়ের। গত জানুয়ারি মাসে পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে সঙ্গে নিয়ে দিল্লিতে এসেছিলেন আমিরশাহীর প্রেসিডেন্ট। সেই সময় বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা হয় উভয়পক্ষের। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থিরতার মধ্যেও সংযুক্ত আরব আমিরশাহী ভারতের অন্যতম নির্ভরযোগ্য জ্বালানি অংশীদার। মনে করা হচ্ছে, বাড়ন্ত জ্বালানি সংকট নিয়ে মোদি কথা বলবেন আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে। সূত্রের খবর, মোদির বর্তমান সফরে এলপিজি এবং পেট্রোলিয়াম রিজার্ভ সংক্রান্ত দু’টি গুরুত্বপূর্ণ মৌ (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Related Topics
বিদেশTripura NewsLatest Updates
মধ্যপ্রাচ্যে অশান্তির মধ্যে পাঁচ দেশ সফরে আমিরশাহীতে মোদি | Tripura 365