রাজ্য দক্ষতা উন্নয়ন দফতর ও রামকৃষ্ণ মিশন বিবেকনগরের মধ্যে মঙ্গলবার মহাকরণে এক মৌ স্বাক্ষরিত হয়।। ছবি/৩৬৫, আগরতলা , ২.৬.২০২৬
টি সি এ ও ভারতীয় স্টেট ব্যাংকের উদ্যোগে মঙ্গলবার রবীন্দ্রভবনে ১০ট টি ক্রিকেট কিট খেলোয়াড়দের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহা।। ছবি/৩৬৫, আগরতলা , ২.৬.২০২৬
সোমবার সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে উমাকান্ত স্কুল মাঠে অনুষ্ঠিত হয় দুর্যোগ ব্যাবস্থাপনার মহড়া।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
সোমবার সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে উমাকান্ত স্কুল মাঠে অনুষ্ঠিত হয় দুর্যোগ ব্যাবস্থাপনার মহড়া।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
সোমবার পুর নিগমের ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ করলেন মেয়র দীপক মজুমদার।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
সোমবার সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ে নারী কনভেনশনে উপস্থিত সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির সম্পাদিকা কনিণিকা ঘোষ।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
মুক্তধারা হলে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অনুষ্ঠানে ভাষন দিচ্ছেন কেন্দ্রীয় হাউসিং বোর্ড ও বিদ্যুৎ দফতরের মন্ত্রী মনোহর লাল।। ছবি/প্রিয়াংকু মোদক , আগরতলা , ৩১.৫.২০২৬
প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’অনুষ্ঠান চলছে রামনগর বিধানসভার এক বুথে।। ছবি/৩৬৫, আগরতলা , ৩১.৫.২০২৬
আর জি কর কাণ্ডে সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়-সহ ৩
500 views
T
Tripura 365
Editorial Team
অভয়া কাণ্ডে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাসপেন্ড তিন আইপিএস অফিসার। শুক্রবার নবান্ন সভাগৃহ থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, আর জি কর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে খুন ও ধর্ষণ কাণ্ডে সত্য উন্মোচনে বদ্ধপরিকর সরকার। সেই মোতাবেক তদন্তের স্বার্থে কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং সেই সময়কার ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল।
আর জি কর কাণ্ডে চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে বিশ্বজুড়ে তোলপাড় পড়ে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। তিলোত্তমার মাকে টাকা দেওয়ারও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে (যদিও অভয়ার মা সেই টাকা নেননি)। পুলিশের বিরুদ্ধে চাপ তৈরির অভিযোগও তুলেছিলেন নির্যাতিতার মা। তাঁদের মেয়েকে দীর্ঘক্ষণ দেখতে দেওয়া হয়নি বলেও অভিযোগ ছিল তাঁদের। এবার নির্যাতিতার পরিবারকে ভুল পথে চালিত করা ও অভয়ার মাকে টাকা অফার করা ও এক ডিসির সেই সময় ভাবভঙ্গি নিয়ে তদন্ত শুরু করছে রাজ্য সরকার।