রাজ্য দক্ষতা উন্নয়ন দফতর ও রামকৃষ্ণ মিশন বিবেকনগরের মধ্যে মঙ্গলবার মহাকরণে এক মৌ স্বাক্ষরিত হয়।। ছবি/৩৬৫, আগরতলা , ২.৬.২০২৬
টি সি এ ও ভারতীয় স্টেট ব্যাংকের উদ্যোগে মঙ্গলবার রবীন্দ্রভবনে ১০ট টি ক্রিকেট কিট খেলোয়াড়দের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহা।। ছবি/৩৬৫, আগরতলা , ২.৬.২০২৬
সোমবার সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে উমাকান্ত স্কুল মাঠে অনুষ্ঠিত হয় দুর্যোগ ব্যাবস্থাপনার মহড়া।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
সোমবার সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে উমাকান্ত স্কুল মাঠে অনুষ্ঠিত হয় দুর্যোগ ব্যাবস্থাপনার মহড়া।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
সোমবার পুর নিগমের ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ করলেন মেয়র দীপক মজুমদার।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
সোমবার সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ে নারী কনভেনশনে উপস্থিত সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির সম্পাদিকা কনিণিকা ঘোষ।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
মুক্তধারা হলে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অনুষ্ঠানে ভাষন দিচ্ছেন কেন্দ্রীয় হাউসিং বোর্ড ও বিদ্যুৎ দফতরের মন্ত্রী মনোহর লাল।। ছবি/প্রিয়াংকু মোদক , আগরতলা , ৩১.৫.২০২৬
প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’অনুষ্ঠান চলছে রামনগর বিধানসভার এক বুথে।। ছবি/৩৬৫, আগরতলা , ৩১.৫.২০২৬
কলকাতা হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ‘চোর’ স্লোগান। বৃহস্পতিবার তুমুল উত্তেজনা ছড়াল হাইকোর্ট চত্বরে। এ দিন ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করার জন্য আদালতে গিয়েছিলেন মমতা। সেখান থেকে বেরোনোর সময়ে তাঁকে দেখে চিৎকার করতে থাকতেন আইনজীবীদের একাংশ। বিক্ষোভের মুখে পড়তে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ভিড়ের মাঝখান থেকে কোনও মতে বেরিয়ে গাড়িতে ওঠেন তিনি। অন্যদিকে শুনানি শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এক নম্বর এজলাস থেকে বেরোনোর সময়েও অলিন্দে জয় শ্রীরাম ধ্বনি ওঠে। পাল্টা জয় বাংলা ধ্বনি শোনা যায়।ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করার জন্য এ দিন হাইকোর্টে যান মমতা। তৃণমূলের তরফে এই মামলা দায়ের করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এ দিন একেবারে আইনজীবীর পোশাক পরে আদালতে ঢোকেন মমতা। বেশ কিছুক্ষণ সওয়ালও করেন তিনি।এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করতে উঠলে, আদালতে তাঁর প্রশ্ন করার এক্রিয়ার নিয়ে উড়ে আসে মন্তব্য। যদি এমনটা চলে, তা হলে বেলা ২টোয় আবার মামলা শোনা হবে বলে সতর্ক করেন প্রধান বিচারপতিএ দিকে আদালত কক্ষ থেকে মমতা বেরিয়ে আসতেই নজিরবিহীন ছবি দেখা যায়। মমতাকে দেখে ‘চোর, চোর’ বলে চিৎকার করতে থাকেন আইনজীবীদের একাংশ। তাঁকে সেখান থেকে বের করে আনতে তৃণমূলের লিগ্যাল সেলের আইনজীবী, পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। পরিস্থিতি এমন ঘোরালো হয়ে ওঠে, মমতাকে বের করে আনাটাই চ্যালেঞ্জ হয়ে ওঠে।