রাজ্য দক্ষতা উন্নয়ন দফতর ও রামকৃষ্ণ মিশন বিবেকনগরের মধ্যে মঙ্গলবার মহাকরণে এক মৌ স্বাক্ষরিত হয়।। ছবি/৩৬৫, আগরতলা , ২.৬.২০২৬
টি সি এ ও ভারতীয় স্টেট ব্যাংকের উদ্যোগে মঙ্গলবার রবীন্দ্রভবনে ১০ট টি ক্রিকেট কিট খেলোয়াড়দের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহা।। ছবি/৩৬৫, আগরতলা , ২.৬.২০২৬
সোমবার সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে উমাকান্ত স্কুল মাঠে অনুষ্ঠিত হয় দুর্যোগ ব্যাবস্থাপনার মহড়া।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
সোমবার সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে উমাকান্ত স্কুল মাঠে অনুষ্ঠিত হয় দুর্যোগ ব্যাবস্থাপনার মহড়া।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
সোমবার পুর নিগমের ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ করলেন মেয়র দীপক মজুমদার।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
সোমবার সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ে নারী কনভেনশনে উপস্থিত সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির সম্পাদিকা কনিণিকা ঘোষ।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
মুক্তধারা হলে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অনুষ্ঠানে ভাষন দিচ্ছেন কেন্দ্রীয় হাউসিং বোর্ড ও বিদ্যুৎ দফতরের মন্ত্রী মনোহর লাল।। ছবি/প্রিয়াংকু মোদক , আগরতলা , ৩১.৫.২০২৬
প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’অনুষ্ঠান চলছে রামনগর বিধানসভার এক বুথে।। ছবি/৩৬৫, আগরতলা , ৩১.৫.২০২৬
বাধ্য হতেন চুমুর দৃশ্য করতে, পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক জারিন
1000 views
T
Tripura 365
Editorial Team
২০১০ সালে সলমনের সঙ্গে ‘বীর’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী জারিন খানের। এরপর ‘হেট স্টোরি ৩’ ও ‘হাউজফুল ২’ ছবির সুবাদে বিনোদুনিয়ায় জনপ্রিয়তা পান জারিন। কিন্তু ‘হেট স্টোরি থ্রি’র সাহসী দৃশ্যে অভিনয় করার পরই জারিনকে পড়তে হয়েছিল নানা কটাক্ষের মুখে। এমনকী ইন্ডাস্ট্রিরও তাঁর প্রতি দৃষ্টিভঙ্গি পালটেছিল। শুধু তাই নয় ‘অকসর ২’ ছবিতেও নাকি বাধ্য হয়েছিলেন জারিন পোশাক খুলতে ও অকারণে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে। এবার এই সবকিছু নিয়েই ফের বলিউড সম্পর্কে ফের বিস্ফোরক অভিনেত্রী জারিন খান।সম্প্রতি পূজা ভাটের সঙ্গে এক পডকাস্টে এসে জারিন বলেন, “হেট স্টোরি ৩ ছবিতে অভিনয় করার পর থেকেই মানুষের আমার প্রতি দৃষ্টিভঙ্গি পালটে যেতে থাকে। অনেকেই এমন বলেন যে ও তো অভিনয় পারে না। তাই জামাকাপড় খুলতে শুরু করেছে।” জারিন আরও বলেন, “আমি প্রথমে অকসর ২’ ছবি করতে রাজি হই। আমার ধারণা ছিল না যে আমার সঙ্গে কী ঘটতে চলেছে। আমি যখন এই ছবির শুটিং শুরু করি বুঝতে পারি আমাকে যেভাবে বর্ণনা করা হয়েছিল এই ছবি সেভাবে শুটিং হচ্ছে না। আমাকে পরিচালক বলেছিলেন যে, এই ছবিতে কোনও সাহসী দৃশ্য সেভাবে থাকবে না। কিন্তু সেটে গিয়ে দেখি বিষয়টা পুরো আলাদা। প্রায় প্রতিটা দৃশ্যেই আমাকে চুমু খেতে হচ্ছিল। এখানেই শেষ নয় আমাকে হঠাৎই ব্রা পরে শুটিং করতে বলা হয়। আমি বুঝতে পারি আমাকে যা বলা হয়েছিল সেইভাবে ছবির শুটিং হচ্ছে না।”