রাজ্য দক্ষতা উন্নয়ন দফতর ও রামকৃষ্ণ মিশন বিবেকনগরের মধ্যে মঙ্গলবার মহাকরণে এক মৌ স্বাক্ষরিত হয়।। ছবি/৩৬৫, আগরতলা , ২.৬.২০২৬
টি সি এ ও ভারতীয় স্টেট ব্যাংকের উদ্যোগে মঙ্গলবার রবীন্দ্রভবনে ১০ট টি ক্রিকেট কিট খেলোয়াড়দের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহা।। ছবি/৩৬৫, আগরতলা , ২.৬.২০২৬
সোমবার সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে উমাকান্ত স্কুল মাঠে অনুষ্ঠিত হয় দুর্যোগ ব্যাবস্থাপনার মহড়া।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
সোমবার সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে উমাকান্ত স্কুল মাঠে অনুষ্ঠিত হয় দুর্যোগ ব্যাবস্থাপনার মহড়া।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
সোমবার পুর নিগমের ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ করলেন মেয়র দীপক মজুমদার।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
সোমবার সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ে নারী কনভেনশনে উপস্থিত সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির সম্পাদিকা কনিণিকা ঘোষ।। ছবি/৩৬৫, আগরতলা , ১.৬.২০২৬
মুক্তধারা হলে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অনুষ্ঠানে ভাষন দিচ্ছেন কেন্দ্রীয় হাউসিং বোর্ড ও বিদ্যুৎ দফতরের মন্ত্রী মনোহর লাল।। ছবি/প্রিয়াংকু মোদক , আগরতলা , ৩১.৫.২০২৬
প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’অনুষ্ঠান চলছে রামনগর বিধানসভার এক বুথে।। ছবি/৩৬৫, আগরতলা , ৩১.৫.২০২৬
১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের পটভূমিতে নির্মিত অনুরাগ সিং পরিচালিত ছবি ‘বর্ডার ২’ (Border 2 Review) পর্দায় মুক্তি পেয়েছে ২৩ জানুয়ারি। এই ছবি ঘিরে আপামর ভারতবাসীর জড়িয়ে আছে এক আবেগ। অনেকে আবার আঠাশ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার’ ছবির কথা স্মরণ করেও নস্ট্যালজিক হয়েছেন। বড়পর্দায় মুক্তির পর থেকেই এই ছবি যে বক্সঅফিসে বেশ ভালোই দৌড়াচ্ছে সে কথা বলাই বাহুল্য। পর্দায় সানির গর্জন প্রেক্ষাগৃহ রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে।এই ছবি শুধুই এদেশের যুদ্ধের প্রেক্ষাপটকে তুলে ধরেছে তা নয়। বরং এই ছবিতে প্রত্যেক দেশবাসীর আবেগকে সমানভাবে মূল্য দেওয়াও যে এক বড় কর্তব্য তা সুনিপুণভাবে বুঝিয়ে দিয়েছেন পরিচালক। এ যে এক বড় দায়িতে সে কথা বললেও ভুল হবে না। পরিচালক যেন তা পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেছেন। শুধু তাই নয়, একইসঙ্গে তুলে ধরা হয়েছে ভারতীয় সেনার তিন বাহিনীর বীরগাথা। ছবিতে সানি দেওল যেন ফের প্রমাণ করে দিয়েছেন পর্দায় ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার মতোই এই ছবির দায়িত্বও যেন তাঁর কাঁধেই বেশিরভাগটা বর্তেছে। তাঁর মুখে পাকিস্তানের উদ্দেশ্যে বেশ কিছু সংলাপ শুনে সিনেমাহল ফেটে পড়ে দর্শকের হাততালি আর সিটিতে। বিশেষ করে ‘ইদে ভারতে যত পাঁঠা কাটা হয় পাকিস্তানে তত লোকই নেই।’ এই সংলাপে যেন আলাদা করে উন্মাদনায় ফেটে পড়ার রসদ জুগিয়েছে ভারতবাসীকে। বলে রাখা জরুরি, একাধিক পাক-বিরোধী সংলাপের জেরেই ‘ধুরন্ধরে’র পর এবার মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হয়েছে ‘বর্ডার ২’ও। সানির পাশাপাশি এই ছবির প্রধান চরিত্রে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ, অহন শেট্টির অভিনয় যথেষ্ট পরিণত। দেশপ্রেমের বার্তা দেওয়ার পাশাপাশি এই ছবি যে বন্ধুত্বের সংজ্ঞা তৈরি করে তা বলাই বাহুল্য। আর তা ফুটে উঠেছে পর্দায় বরুণ, দিলজিৎ ও অহনের হাত ধরে।