Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি ** ৮ নং টাউন বড়দোয়ালি যুব মোর্চার মণ্ডল সভাপতি হিসেবে তনুজ দাশগুপ্তের নাম ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এলাকায় তাঁর বিরুদ্ধে অতীতে বিভিন্ন অভিযোগ ওঠার কথা তুলে ধরে প্রশ্ন তুলছেন দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ।
অভিযোগ, কিছুদিন আগে একটি ঘটনাকে কেন্দ্র করে শান্তিপাড়া ক্লাব ঘরে তাঁকে শাস্তির মুখে পড়তে হয়েছিল। সেই ঘটনার পরও তাঁকেই যুব সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে দলীয় মহলে।