Tripura 365
Editorial Team
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও SIR বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে সোমবার স্মারকলিপি জমা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন ইন্ডি জোটের সদস্যরা। শেষ খবর পাওয়া অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই বিষয়ে সাক্ষাৎ করার জন্য অনুমতি দেননি। পাশাপাশি সোমবারই দিল্লিতে মহামিছিল-এর ডাক দিয়েছে ইন্ডি জোটের সদস্য দলগুলি। আগামী কাল মিছিল শুরু হবে দুপুর দেড়টা নাগাদ। দিল্লির কনট প্লেস আর বারাখাম্বা রোড সংযোগস্থল থেকে মিছিলটি শুরু হবে। ইন্ডি জোটের দলগুলির শীর্ষ নেতৃত্ব এই মিছিলে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।
একই দাবিতে গত শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন ইন্ডি জোটের প্রতিনিধি দল। সেই দিনই জানিয়ে দেওয়া হয়েছিল, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করবেন তাঁরা। পূর্বঘোষিত কর্মসূচি ছাড়াও রবিবার ইন্ডি জোটের তরফে ‘দিল্লি চলো’র ডাক দেওয়া হয়।