Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি ** চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে আবারো কলঙ্কিত রাজ্য ফুটবল সংস্থা। সুপার ডিভিশন লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের ফুটবলারদের হাতে নিগৃহীত হলেন রেফারি। পেনাল্টির দাবি জানিয়ে ব্লাড মাউতের ফুটবলাররা চড়াও হল রেফারির উপর। নির্ধারিত সময়ের আগেই পন্ড হলো ম্যাচ। চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে ব্যর্থ হল রাজ্য ফুটবল সংস্থা। তবে নির্ধারিত সময়ের আগেই এক শূন্য গোলে এগিয়ে ছিল এগিয়ে চলো সংঘ। যার কারণে ম্যাচটিতে জয়ী হলো দল। আর তাতেই পরপর দুটি ম্যাচে জয়লাভ করে খেতাব ধরে এগিয়ে গেল এগিয়ে চলো। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয় এবং রেফারির সাথে দূর ব্যবহার করার কারণে চাপ তৈরি হলো ব্লাড মউতের উপর। অর্থাৎ বড় বাজেটের দল হিসেবে এবার দুটি খেতাব হাতছাড়া হলো ব্লাড মাউদের। সোমবার আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে খেতাব জয়ের পথে এগিয়ে যেতে লাল বাহাদুরের মুখোমুখি হবে শিল্ড জয়ী কল্যাণ সমিতি।