Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি ** রাজ্যের এবং বহিঃ রাজ্যের দশটি দলকে নিয়ে শুরু হল ত্রিপুরা প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতা। স্বামী বিবেকানন্দ ময়দানে ১০ দলীয় আসরের উদ্বোধন করেন পদ্মশ্রী দীপা কর্মকার। উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব স্বপন সাহা, কোষাধ্যক্ষ তপন চক্রবর্তী সহ আরো অনেকে। উদ্বোধনী দিনে নৈশালোকে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। তিন দিনের এই আসরের উদ্বোধনী দিনে প্রতিটি ম্যাচ কে ঘিরে পরিলক্ষিত হয় ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা। ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আসরে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা, রানার্স দলকে পঞ্চাশ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দলকে 30 হাজার টাকার পুরস্কার দেয়া হবে।