
Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি :- দুর্গাপূজার আগে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে এবার সরাসরি ময়দানে নামলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিনের যানজটপ্রবণ এলাকা পুরনো মোটরস্ট্যান্ড বৃহস্পতিবার পরিদর্শন করেন মেয়র। তাঁর সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, কর্পোরেটর রত্না দত্ত-সহ পুর নিগমের আধিকারিকরা।।