Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি :- দলীয় সিদ্ধান্ত সর্বোপরি। কিন্তু সিদ্ধান্তে যখন পক্ষপাতিত্ব হয় তখন প্রশ্ন ওঠে দলীয় নেতৃত্বের উপর। আর এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কুসাভাউ ভবনের অন্দরে। বর্তমানে ভিলেজ কমিটি নির্বাচন ও দলের সাংগঠনিক কাজকর্ম নিয়ে রাজ্য বিজেপিতে চরম ব্যস্ততা। দফাই দফাই চলছে বৈঠক। আসেন কেন্দ্রীয় নেতৃত্ব। গঠিত হয় নতুন সংগঠনের বিভিন্ন কমিটির। দলীয়ভাবে দায়িত্বে আসেন বিজেপির পুরানো মুখ। গঠন করা হয় দলের মূল ভিত যুব মোর্চার নতুন কমিটি। সেই কমিটিতে সম্পূর্ণভাবে বরণ করে নেয়া হয় নবীনদের। ব্রাত্য রইল সংগঠনের প্রাক্তনরা। দলীয় সূত্রে জানা যায়, শুরুতে সংগঠনকে যারা একসময় অক্সিজেন সরবরাহ করেছিল আজ তাদেরকেই আই সি ইউ তে পাঠিয়ে দিয়েছে দলীয় নেতৃত্ব। ফলে ক্ষোভ যেমন প্রকাশ্যে আসছে তেমনি যুব মোর্চার সাংগঠনিক ভিত হালকা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।।