
Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি :- শিল্পের বিকাশের পাশাপাশি শ্রমিক-কর্মী ও তাঁদের পরিবারের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার বার্তা দিল ত্রিপুরা ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশন। বোধজংনগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উদ্যোগ ভবনে সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ১৩ সদস্যের নবনির্বাচিত কমিটি গঠন করা হয়। পাশাপাশি শিল্পক্ষেত্রের বিভিন্ন বিষয় ও সংগঠনের আগামী দিনের কর্মসূচি নিয়েও আলোচনা করেন উপস্থিত সদস্যরা।।