
Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি :- রাজ্যের ইতিহাসে প্রথম ক্রিয়া ব্যক্তিত্বদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করল ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশন। আই এল এস হাসপাতালের যৌথ সহযোগিতায় এদিন এই স্বাস্থ্য শিবিরে রাজ্যের নানা প্রান্ত থেকে ক্রীড়া প্রেমীরা এবং খেলোয়াররা উপস্থিত হন। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ক্রীড়া প্রশিক্ষক বিশ্বেশ্বর নন্দী এবং আয়োজক সংস্থার সম্পাদক তনয় দাস।।