
Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিদিন:- কাজ একদিনের নয়, প্রত্যেকদিনই নতুন নতুন কাজের প্রজেক্ট নিয়ে মানুষের সামনে হাজির হতে হয়। শুনতে হয় তাদের অভাব অভিযোগ, পরক্ষণেই চেষ্টা থাকে তা মিটিয়ে দেবার। শুক্রবার ত্রিপুরা ৩৬৫ কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের কাজের খতিয়ান তুলে ধরে এমনটাই ব্যক্ত করলেন পুর নিগমের ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত। এদিন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তার এলাকার কাজের অগ্রগতি এবং অনুগ্রগতির বাস্তব চিত্র। এলাকায় কি কাজ হয়েছে, সংবাদ মাধ্যমকে জানান শ্রীমতি দত্ত। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, কি কাজ হয়েছে, আর কি বাকি আছে তার হিসেব কোনদিনই করা যাবে না। প্রত্যেকদিনই ওয়ার্ডবাসীর স্বার্থে নতুন নতুন কাজের নথিপত্র উন্মোচন করতে হয়। কাজের হিসাব রাখার কোন উপায় থাকে না। আগামী দিনে এলাকাবাসীর স্বার্থে নতুন নতুন কাজের আরো বেশি বাস্তবায়নে ভূমিকা নিতে হবে এমনটাই জানালেন কর্পোরেটর রত্না দত্ত।।