Tripura 365
Editorial Team
ধূপ-ধুনো আর প্রদীপ জ্বালিয়ে পুজো এবং আরতি হচ্ছে ‘ভগবান শ্রীরাম’-এর। সঙ্গে হচ্ছে নাম-গান। সেই সঙ্গে চলছে ‘চালিশা’ পাঠ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কারণ, পুজো এবং আরতি হচ্ছে ভগবান রামচন্দ্রের আদলে তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবির সামনে। আরতির সঙ্গে দেওয়া হয় ‘হর হর মোদী’, ‘জয় জয় মোদী’-র মতো জয়ধ্বনিও।
এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিল্লির প্রেসক্লাবে (Delhi Press Club)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। এর পরেই মুখ খুলেছেন প্রেসক্লাব কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হয়েছে, প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করেনি।
রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু তাঁকেই এ বার দেবতার আসনে বসিয়ে পুজো করা হয়েছে। তাও আবার ভগবান রামচন্দ্রের সঙ্গে তুলনা করে। দিল্লির প্রেস ক্লাবে হয় একটি অনুষ্ঠান। সেখানেই ব্যানারে লেখা ছিল ‘ভগবান শ্রী নরেন্দ্র মোদী চালিশা’। প্রদীপ জ্বালিয়ে, ঘণ্টা বাজিয়ে আরতিও হয় সেখানে। সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (এর সত্যতএই সময় অনলাই)। ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরতি করা হচ্ছে। আর প্রধানমন্ত্রীকে সাজানো হয়েছে শ্রীরাম রূপে। ওই কাট-আউটের মাথায় রাজমুকুট, হাতে তির-ধনুক। আর এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
না যাচাই করেনি