Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি ** রাখাল শিল্ড নকআউট প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গেল এগিয়ে চলো সংঘ। ৩-০ গোলের ব্যবধানে লাল বাহাদুর ব্যায়ামাগার কে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে যায় বিজয়ী দল। ম্যাচের শুরু থেকে শেষ বাঁশি পর্যন্ত একাধিপত্তা বজায় রেখে বিজয়ী দল ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে। বিজয়ী দলের পক্ষে জোড়া গোল করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নওয়াজ শরীফ। আগামী শনিবার দ্বিতীয় সেমিফাইনালে কল্যাণ সমিতি খেলবে ব্লাডমাউতের বিরুদ্ধে।