Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি ** মহিলা লীগ ফুটবলে বড় ব্যবধানের জয় তুলে নিল জম্পুই জলা প্লে সেন্টার। ৬-১ গোলের ব্যবধানে হারিয়ে দিল ডিয়ার ক্লাবকে। বিরতির আগে বিজয়ী দল এগিয়েছিল ৪-০ গোলে। দলের পক্ষে নিকি একাই হ্যাট্রিকসহ পাঁচটি গোল করে ম্যাচের সেরা নির্বাচিত হন। জয়ের সুবাদে বিজয়ী দল ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যায়।