Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি ** নীল জ্যোতি রাখাল সিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বড় জয় পেল এগিয়ে চলো সংঘ। ৪-০ গোলের ব্যবধানে বীরেন্দ্র ক্লাব কে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল বিজয়ী দল। রবিবার উমাকান্ত মিমি স্টেডিয়ামে আট দলীয় আসনের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উদ্বোধনী ম্যাচ কে ঘিরে রাজধানীর ফুটবলপ্রেমীদের আংশিক সারা পরিলক্ষিত হল উমাকান্ত মাঠে।