Tripura 365
Editorial Team
সোনু নিগমের জীবনে সঙ্গীত শুধু পেশা নয়, আবেগও। কেরিয়ারের শুরুর দিন থেকেই মহম্মদ রফিকে তাঁর আদর্শ ও পথপ্রদর্শক হিসেবে মনে করেন। তাঁর গানে অনুপ্রাণিত হয়েছেন বার বার। সম্প্রতি, একটি অস্ত্রোপচার চলাকালীন প্রবল যন্ত্রণার মধ্যেও অপারেশন ঘরে গলা ছেড়ে মহম্মদ রফির গান শুনতে দেখা গিয়েছে সোনুকে।
রবিবার সোনু নিগম তাঁর ইনস্টাগ্রামে সেই ভিডিয়োটি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে সোনু। অপারেশন চলাকালীন তাঁকে দেখা গেল গান ধরতে। সোনু ১৯৪৯ সালের মহম্মদ রফির ‘দুলারি’ ছবির ‘সুহানি রাত ঢল চুকি’ গানটি গাইছেন। চিকিৎসকেরাও খানিক অবাক। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আমার অপারেশনের সময়ে প্রিয় ডাক্তার নীলেশ সাতভাই এবং তাঁর টিমের জন্য একটি সুন্দর পরিবেশনা। যন্ত্রণার মাঝেও গান... সঙ্গীতের এটাই আনন্দ।’