Tripura 365
Editorial Team
অভিনেত্রী শ্বেতা তিওয়ার বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। তবে এ বার তিনি এমন এক ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন, যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে। রিয়্যালিটি 'দ্য ট্রেইটর্স সিজন ২'-এর একটি প্রোমোতে নিজের দুই প্রাক্তন স্বামীর পরকীয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী। তাঁর দাবি, দু'জনকেই তিনি নিজের চোখে প্রতারণা করতে দেখেছেন।শো ি
সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'দ্য ট্রেইটর্স সিজন ২'-এর নতুন প্রোমো। সেখানে প্রতিযোগীদের মধ্যে বিশ্বাস, প্রতারণা এবং সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল। সেই সময় নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শ্বেতা বলেন, 'আমার স্বামীরা যখন আমাকে প্রতারণা করছিল, তখন আমি নিজেই তাঁদের হাতেনাতে ধরেছিলাম।' এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।
শ্বেতার ব্যক্তিগত জীবন বহুবার শিরোনামে এসেছে। প্রথমে অভিনেতা রাজা চৌধুরীকে বিয়ে করেছিলেন তিনি। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে তিনি অভিনেতঅভিনব কোহলিকে বিয়ে করেন। কিন্তু দ্বিতীয় বিয়েও টেকেনি। দুই সম্পর্ক নিয়েই অতীতে তিনি মানসিক নির্যাতন, অশান্তি এবং আইনি লড়াইয়ের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। এ বার সেই প্রসঙ্গেই নতুন করে পরকীয়ার অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রে চলে এলেন অভিনেত্রী।া