Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি ** বৈকুণ্ঠ দাস মেমোরিয়াল মহিলা লীগ ফুটবলে বড় ব্যবধানের জয় তুলে নিল ত্রিপুরা পুলিশ। প্রথম ম্যাচে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো বিজয়ী দল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা পুলিশ ১০-০ গোলের ব্যবধানে হারিয়ে দিল তিলক মাঝিকে। বিজয় দলের পক্ষে ফুদুলু দেববর্মা আসরের প্রথম হ্যাটট্রিক করে নেয়। এর ফলে জয়ী ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফিরে বিজয়ী দল।