Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি ** বেণীমাধব স্মৃতি ঘরোয়া মহিলা লীগ ফুটবলের পঞ্চম ম্যাচে বড় জয় তুলে নিল ত্রিপুরা স্পোর্টস স্কুল। ৪-০ গোলের ব্যবধানে ফুলু জানু অ্যাথলেটিক্স ক্লাবকে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় বিজয়ী দল । উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিজয়ী দলের পক্ষে জোড়া গোল করেন সোনিয়া সিং। জয়ের সুবাদে বিজয়ী দল টানা দুটি ম্যাচে জয়লাভ করে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যায়। উত্তেজনাপূর্ণ ম্যাচ কে ঘিরে আংশিক সারা পরিলক্ষিত হয় উভয় দলের ফুটবলারদের মধ্যে।।