Tripura 365
Editorial Team
নতুন করে উত্তেজনা শুরু হয়েছে নেপালে। তীব্র হচ্ছে হিন্দু রাষ্ট্র পুনর্বহালের দাবিও। এহেন পরিস্থিতিতে অনুপ্রবেশকারীরা নেপাল থেকে ভারতে যাতে প্রবেশের চেষ্টা করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় জোরদার করা হল নিরাপত্তা। গোয়েন্দা সূত্রে খবর, নেপালে অশান্তির সুযোগ নিয়ে ভারতে আত্মগোপন করতে পারে জঙ্গিরা। এহেন আশঙ্কায় বৈধ পরিচয়পত্র ছাড়া দুই দেশের মধ্যে কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, সীমান্ত এলাকাতেও বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে।
গত ২৬ জুলাই রাতে শুরু দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি কিছুতেই থামছে না নেপালে। ইতিমধ্যে ধর্মীয় সংগঠনগুলি বেশি সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগের ঘটনা ইতিমধ্যে সামনে এসেছে। ধর্মীয় সংগঠনগুলো সরকারের কাছে ১৫ দফা দাবিপত্র জমা দিয়ে নেপালকে পুনরায় হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য সংসদে প্রস্তাব আনার দাবি জানিয়েছে। সুনসারি জেলার দেওয়ানগঞ্জে ঘটে যাওয়া হিংসার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, তদন্ত কমিটির রিপোর্ট এবং গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন যাঁরা তাঁদের পরিচয় প্রকাশ করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। প্রশাসনের গাফিলতি ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার জন্য দায়ী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। এছাড়াও সংঘর্ষে নিহতদের শহিদের মর্যাদা দেওয়া, তাঁদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার দাবিও রয়েছে। ওই পর্যন্ত ঠিক আছে। এরপরই রোহিঙ্গা, বাংলাদেশি ও পাকিস্তানি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকতরণের দাবি জোড়ালও হতে বালেন শাহের সরকার বেশ চাপে পড়েছে