Tripura 365
Editorial Team
ভারতীয় চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন। প্রয়াত অভিনেতা প্রদীপ সিং রাওয়াত। বেশ কিছুদিন ধরে ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন প্রদীপ। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
জানা গিয়েছে, প্রদীপের শরীরে ওই মারণ রোগ বহুদিন আগেই বাসা বেঁধেছিল। বছর পাঁচেক আগে একবার কর্কট রোগ থেকে মুক্তও হয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি ফের ক্যানসার তাঁর শরীরে বাসা বাঁধে। গত এক মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দিন দিন রক্তে প্লেটলেটের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছিল। শেষমেশ মঙ্গলবার সন্ধ্যায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর স্ত্রী ও এক পুত্রসন্তান রয়হিন্দি, তেলুগু ও তামিল সিনেমার পাশাপাশি প্রদীপ রাওয়াত নেপালি ছবিতেও অভিনয় করেছেন। বিআর চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামা চরিত্রে অনবদ্য অভিনয় করে প্রথম পরিচিতি পান প্রদীপ। পরবর্তীকালে বহু জনপ্রিয় বলিউড ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। ‘সরফরোশ’, ‘লগান’ এবং বহুল আলোচিত ‘গজনি’ ছবিতে খলনায়কের ভূমিকায় তার শক্তিশালী ও দুর্দান্ত অভিনয় চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর শেষ হিন্দি ছবি ২০২৫ সালে ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’। যদিও চলতি বছর একাধিক তেলুগু ছবিতে দেখা গিয়েছে তাঁকে।েছে।