Tripura 365
Editorial Team
বলিউড অভিনেত্রী শমিতা শেট্টি সম্প্রতি নিজের অসুস্থতা নিয়ে কথা বললেন। তিনি জানিয়েছেন, বহু বছর ধরে এন্ডোমেট্রিওসিস-এ ভুগছেন। যন্ত্রণা সহ্য করলেও, প্রথম দিকে সঠিক রোগ নির্ণয় হয়নি। সেই সঙ্গে পেরিমেনোপজ-এর লক্ষণওদেখা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল। সম্প্রতি সোহা আলি খানের পডকাস্ট নিজের অভিজ্ঞতার কথা খোলাখুলি ভাগ করে নেন অভিনেত্রী।
শমিতা জানান, প্রথম দিকে তিনি মনে করতেন এই ধরনের ব্যথা ও শারীরিক অস্বস্তি মেয়েদের ক্ষেত্রে খুবই স্বাভাবিক। চিকিৎসকের কাছেও গিয়েছিলেন। পরীক্ষার রিপোর্টেও ভয় পাওয়ার মতো কিছু ছিল না। ফলে শারীরিক সমস্যাগুলি সেই সময় এড়িয়ে গিয়েছিলেন।
অভিনেত্রীর কথায়, 'প্রথমে চিকিৎসকেরা আমার রোগ ধরতেই পারেননি । তাই আমারও এটা নিয়ে ভাবনার কথা মনে হয়নি। মনে হতো, হয়তো এটাই স্বাভাবিক। প্রতিবার উপসর্গ দেখা গেলেও পাত্তা দিতাম না। ফলে একটু একটু করে নিজের বিপদ নিজেই বাড়িয়েছশমিতা বলেন, 'আসলে এটা আমাদের সামাজিক সমস্য়া। ঋতুস্রাবের ব্যথা এতটাই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয় যে, অনেকই নিজের কষ্টের কথাই প্রকাশ করেন না। আমিও দীর্ঘদিন সেই ভুলটাই করে ছিলাম।' শমিতার দাবি, অস্ত্রোপচারের প্রায় ছয় থেকে আট মাস আগে তাঁর ব্যথা অসহ্য হয়ে ওঠে। এমন পরিস্থিতি তৈরি হয় যে রাতে ঘুম ভেঙে যেত ব্যথার কারণে। তখনই তিনি বুঝতে পারেন, শরীর কোনও গুরুতর সমস্যার ইঙ্গিত দিচ্ছে।
তিনি বলেন, 'আমার ব্যথা সহ্য করার ক্ষমতা অনেক বেশি। জীবনে অনেক চোট-আঘাত সামলেছি। কিন্তু যখন ব্যথার জন্য ঘুম ভেঙে যেতে শুরু করল, তখন বুঝলাম শরীর আমাকে কিছু বলতে চাইছে। তখন আর দেরি করিনি। দেরি করলে হয়তো বেঁচে থাকতাম না।'ি।'