Tripura 365
Editorial Team
লোকসভার আসন পুনর্বিন্যাসের মাধ্যমে দক্ষিণ ভারতের রাজ্যগুলির অধিকার খর্ব করতে পারে বিজেপি। বহুদিন আগে থেকেই এই আশঙ্কা প্রকাশ করে আসছে দক্ষিণ ভারতের রাজনৈতিক দলগুলি। এবার সেই ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একপ্রকার ‘যুদ্ধ’ ঘোষণা করে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। আসন পুনর্বিন্যাস নিয়ে এবার সরাসরি হুঁশিয়ারি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের। রাজ্যগুলির সঙ্গে আলোচনা না করে, বুলডোজার নীতিতে কেন্দ্রীয় সরকার সংবিধান সংশোধন করতে চাইছে বলে অভিযোগ তুললেন তিনি। স্ট্যালিন জানিয়েছেন, দেশের দক্ষিণের রাজ্যগুলি তো বটেই, অন্য কোনও রাজ্যের স্বার্থ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিরাট আন্দোলনে নামবেন তাঁরা। এ ব্যাপারে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলিও একমত বলে জানিয়েছেন স্ট্যালিন।